ইউক্রেনের ৫৫০টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় মস্কোর আশপাশের এলাকায় অন্তত তিনজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে ইউক্রেনের মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোসহ বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন প্রতিহত করা হয় বলে জানানো হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, খিমকি এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। হামলায় কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর আবারও উভয় পক্ষের হামলা বেড়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ করেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়া ২০০টির বেশি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে।

এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনে অন্তত ২৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৪০৪ জন আহত হয়েছেন।

সূত্র: শাফাক নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970