দীপু-পলক-শাকিল-রুপা আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আরেক হত্যা মামলায় সাবেক দুই মন্ত্রী ও এক সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। 

রবিবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন।

আন্দোলন চলাকালে রমিজ উদ্দিন আহমদ নামে একজনকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানার মামলায় এই আদেশ দেওয়া হয়।

তাদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

আবেদনের ওপর শুনানি করে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর তার বাবা এ কে এম রকিবুল হাসান মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970