শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে শিগগির চার্জশিট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে অল্প সময়ের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970