স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক এম এ ফয়েজের পদত্যাগ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এম এ ফয়েজ। শুক্রবার বিকালে তিনি স্বাস্থ্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। 

তিনি গণমাধ্যমকে বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি, মেইলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।

চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৩ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজকে। কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970