জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তাদের লক্ষ্য দেশটাকে আফগানিস্তান বানানো।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা ঘরে বসে থাকুক। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সত্যিই নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ অন্যায়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি বড় সুযোগ এসেছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন জনগণের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970