ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (২৪ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ইতিহাস পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা। এই ঈদ আমাদের ত্যাগ, কোরবানি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার মহান আদর্শে অনুপ্রাণিত করে। সমাজ থেকে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ করতে হবে।

তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শক্তি বিদেশে অবস্থান করে এবং অভ্যন্তরীণভাবে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে দেশ শান্তি ও স্থিতিশীলতার পথে এগোতে না পারে। এসব ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।

সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন এবং নিজের ও দলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970