আওয়ামী লীগ মানুষ নয়, পশু: ছাত্রশিবির সভাপতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম।

শিবির সভাপতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে। সেই নেত্রীর নির্দেশে আপনি যেন ইঁদুর-বিড়াল খেলছেন।"

তিনি আরও বলেন, "হাসিনাকে আমরা লাল কার্ড দেখিয়েছি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট আচরণ করবেন, তাদের জন্য ডাবল লাল কার্ড প্রস্তুত রেখেছে ছাত্র জনতা।"

সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতা-কর্মীদের জেলে নিয়ে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। গত দেড় বছরে প্রায় ৪০ হাজার নেতা-কর্মী গ্রেফতার হয়েছে, যার মধ্যে ৩৫ হাজারেরও বেশি জামিন পেয়েছে।"

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970