গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচ জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে রাউতকোনা গ্রামে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে কোনো এক সময় ঘরে ঢুকে ওই পাঁচ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা সন্তান এবং শ্যালক।
ঘটনার সময় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও জানা গেছে।
স্থানীয়রা সকালে ঘটনাটি জানতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।