কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনির নাম জানা গেছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970