সংবাদ সম্মেলনে গিয়েই গ্রেপ্তার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আটক করা হয়।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে আটক করে। এ সময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানসহ পুলিশের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্য এবং গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এর জেরে পাল্টা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যার ভিত্তিতে শেষ পর্যন্ত তারেক রেজা গ্রেপ্তার হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970