গফরগাঁওয়ে যাত্রীবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের সামনের চালিকাশক্তি সংযুক্ত বগিসহ মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ সড়ক রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগে সামনের চালিকাশক্তি সংযুক্ত বগিসহ মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং দ্রুত রেলপথ সচল করতে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970