আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’ এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে বিমানের ভেতরে অবস্থানরত নিজের একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।

তবে আসিফ মাহমুদ ও তার সফরসঙ্গীরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যেই আসিফ মাহমুদের এমন পোস্ট সামনে এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970