হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়া সেলেসাওদের জন্য এটি হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। আর অতীতের পরিসংখ্যানও সেই আশার পক্ষেই কথা বলছে।

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি কোনো দলই। ব্রাজিল ড্র করলেও স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় হাইতি। ফলে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। তবে শক্তি ও ইতিহাসের বিচারে স্পষ্টভাবেই এগিয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হাইতির বিশ্বকাপ ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। ১৯৭৪ সালের পর দীর্ঘ বিরতি শেষে এবার আবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ক্যারিবীয় দেশটি। অন্যদিকে নিজেদের ২৩তম বিশ্বকাপ খেলছে ব্রাজিল, যারা একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে এবং সবচেয়ে বেশি শিরোপাও জিতেছে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে তিনবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও হাইতি। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। শুধু জয়ই নয়, তিন ম্যাচে তারা করেছে ১৭ গোল, বিপরীতে হজম করেছে মাত্র একটি।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। এরপর ২০০৪ সালে আরেকটি প্রীতি ম্যাচে হাইতিকে ৬-০ গোলে হারায় সেলেসাওরা।

তবে সবচেয়ে বড় জয়টি আসে ২০১৬ সালের কোপা আমেরিকায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই আসরের গ্রুপ পর্বে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল, ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন ফিলিপে কৌতিনিয়ো। এছাড়া রেনাতো অগুস্তো, গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমাও গোলের দেখা পান।

ব্রাজিল-হাইতি মুখোমুখি পরিসংখ্যান:

১৯৭৪: ব্রাজিল ৪-০ হাইতি (প্রীতি ম্যাচ)
২০০৪: হাইতি ০-৬ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
২০১৬: ব্রাজিল ৭-১ হাইতি (কোপা আমেরিকা)

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970