আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফিরলে ভক্ত-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান বলেন, দেশে ফিরলে তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে। তার ধারণা, সেই জনসমাগমের কারণে রাজধানীর স্বাভাবিক চলাচলও ব্যাহত হতে পারে। তার ভাষ্য, এমন গণপ্রতিক্রিয়ার আশঙ্কায় অনেকেই তাকে দেশে ফিরতে দিতে চান না।

বর্তমানে তিনি আশাবাদী, আগামী কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরতে পারবেন। দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি লড়াই করবেন এবং এরপর বাংলাদেশ দলের জার্সিতে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেওয়ার ইচ্ছার কথাও জানান এই অলরাউন্ডার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970