সাত বছরে তিতুমীর নাট্যদল, মঞ্চনাটকে সত্য ও সমাজবাস্তবতা তুলে ধরার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

নাটকের মাধ্যমে সমাজের বাস্তবতা, মানুষের কথা ও সত্যকে তুলে ধরার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করা তিতুমীর নাট্যদল আজ সাত বছর পূর্ণ করেছে। ২০১৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত এই নাট্যসংগঠনটি নানা চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের সঙ্গে সাত বছরের পথচলা সম্পন্ন করেছে। আজ ২৪ আগস্ট সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের শিল্পী, কলাকুশলী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত নাট্যচর্চা, নাটক মঞ্চায়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে তিতুমীর নাট্যদল। নাটককে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজের অসংগতি, মানুষের জীবনসংগ্রাম, বাস্তবতা ও সত্যকে তুলে ধরার শক্তিশালী মাধ্যম হিসেবে দেখছে সংগঠনটি। সেই লক্ষ্যেই সাত বছরের পথচলায় একের পর এক নাটক মঞ্চায়ন করে দর্শকদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করেছে তারা।

তিতুমীর নাট্যদলের পক্ষ থেকে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি মোট ১৪টি নাটক মঞ্চায়ন করেছে। এসব নাটকে সমাজের নানা বাস্তবতা, মানুষের আবেগ-অনুভূতি, জীবনসংগ্রাম, মানবিক মূল্যবোধ এবং সমকালীন বিভিন্ন বিষয় উঠে এসেছে। নিয়মিত মহড়া ও নাট্যচর্চার মাধ্যমে শিল্পীদের দক্ষতা বিকাশের পাশাপাশি নাট্যাঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রেখেছে সংগঠনটি।

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতুমীর নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওলিউল্লাহ তুহিন বলেন, “তিতুমীর নাট্যদল যুগ যুগ বেঁচে থাকবে আপন আলোয়। সত্যের জয়গান গাইবে-এটাই আমাদের প্রত্যাশা। নাটকের মাধ্যমে মানুষের কথা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই পথচলা অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক রুবাইয়াত মিমু বলেন, “তিতুমীর নাট্যদল সবসময় নাটকের মাধ্যমে সত্যকে তুলে ধরার চেষ্টা করে। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে আসছি। সাত বছর ধরে যারা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে। তিতুমীর নাট্যদলের প্রতি আমাদের এই ভালোবাসা সবসময় থাকবে।”

সাত বছরের পথচলায় ১৪টি নাটক মঞ্চায়নকে সংগঠনের অন্যতম অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সীমিত সুযোগ ও নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত নাট্যচর্চা চালিয়ে যাওয়া এবং দর্শকদের সামনে নতুন নতুন নাটক উপস্থাপন করা একটি বড় অর্জন। প্রতিটি মঞ্চায়নের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সংগঠনের শিল্পী ও কলাকুশলীদের দক্ষতাও আরও সমৃদ্ধ হয়েছে।

তিতুমীর নাট্যদলের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আগামী দিনেও নিয়মিত নাট্যচর্চা ও নাটক মঞ্চায়নের পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি, মানুষের অধিকার, মানবিকতা ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরতে চান তাঁরা। একই সঙ্গে নতুন প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তিতুমীর নাট্যদলের শিল্পী, কলাকুশলী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও তিতুমীর নাট্যদল তার সৃষ্টিশীলতা ও স্বকীয়তা ধরে রেখে মঞ্চনাটকের মাধ্যমে সত্য, মানবতা এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এবং দেশের নাট্যাঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970