হাতিরঝিলে ক্রেনের চাপায় মোটরসাইকেল আরোহীসহ আহত ২

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে ক্রেনের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহসান উল্লাহ আরিফ গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৭টা ৫০ মিনিটে হাতিরঝিল থানার আওতাধীন রেইনবো ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেলের আরোহী আহসান উল্লাহ আরিফ, বয়স ৩৭ বছর, এবং চালক রফিক, বয়স ৪৫ বছর।

জানা গেছে, ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার হন আরিফ। তার বাসা রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

অন্যদিকে, মোটরসাইকেলের চালক রফিক গুরুতর আহত না হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপপরিদর্শক সুমন মিয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970