টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:১০ পিএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।
টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সঙ্গে হামজার দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতার মিল রয়েছে। পেশাদার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এখন অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ।
দেশের ফুটবল অঙ্গনে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হামজা এখন টেকনো পরিবারের অংশ।
তিনি বলেন, সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ রয়েছে। প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করতে তারা কাজ করবেন।
এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারণায় দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা প্রচারণাতেও যুক্ত থাকবেন তিনি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করছে টেকনো। হামজার সঙ্গে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতেও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।
টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে বিশেষ একটি দেশ। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে আনন্দিত করেছে। বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেকনোর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার বিশ্বাসের সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন বলেও জানান।
আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজন করবে টেকনো। মাঠের খেলা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।