একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৬ অনুযায়ী ২০২৬ ২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।

তবে পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে নির্ধারিত দিনে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা সম্ভব হবে না।

এ পরিস্থিতিতে ২০২৬ ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970