রাজধানীতে আজ দুটি উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকছেন কোন শিল্পী?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত সংগীতানুষ্ঠান। গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রতিবাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এ দুটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণসংলগ্ন মানিক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সংগীতানুষ্ঠান। এ আয়োজন করেছে বর্ষা সাংস্কৃতিক জোট।

এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর এবং নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। পাশাপাশি একক শিল্পী হিসেবে মঞ্চে গান শোনাবেন আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।

অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের জন্য গান’ শীর্ষক আরেকটি উন্মুক্ত সংগীতানুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সংগীত ব্যান্ড সমিতির সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান।

এ মঞ্চে সংগীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে দুপুর ১টা থেকে।

আয়োজকদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও জাতীয় ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংগীতের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ ছড়িয়ে দিতেই এ দুটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970