কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান-অধরা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণআন্দোলনের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের অভিনেতা জায়েদ খান। দেশের বাইরে থাকলেও অভিনয় ও বিভিন্ন নতুন কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জায়েদ খান ও অভিনেত্রী অধরা খান। উত্তর আমেরিকায় নিজেদের পেশাগত ব্যস্ততা বাড়ানোর পাশাপাশি একই সিনেমায় কাজের মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছেন তারা।

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন কাজ ও প্রকল্পে যুক্ত হচ্ছেন। অন্যদিকে অধরা খান কানাডায় বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টার মধ্যেই এবার বাংলাদেশি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই তারকা।

অধরা খানের কানাডা অধ্যায় অবশ্য নতুন নয়। গত বছর কানাডায় যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত হন তিনি। কয়েক মাস কানাডায় থাকার পাশাপাশি কাজের প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশেও যাতায়াত করেছেন এই অভিনেত্রী।

কানাডায় আন্তর্জাতিক কাজের পাশাপাশি এবার বাংলাদেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন অধরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও দেশীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকছেন জায়েদ খান।

তবে কানাডায় নির্মিতব্য সিনেমাটিতে তাদের চরিত্র ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। সিনেমাটির কাজ কবে শুরু হবে এবং কবে নাগাদ দর্শকদের সামনে আসবে, সেটিই এখন অপেক্ষার বিষয়। দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970