যৌনকর্মের পেশা বৈধতার দাবি ভারতীয় অভিনেত্রীর, বললেন এটি ‘সমাজসেবা’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তার এক মন্তব্যকে ঘিরে। যৌনকর্মের পেশাকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের খোলামেলা ভিডিও তৈরির বিষয়টিকে ‘সমাজসেবা’ বলেও দাবি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম পান্ডে। এ সময় তিনি বলেন, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ অনেক বেড়ে গেছে। তার মতে, যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত অনেক অপরাধ কমানো সম্ভব হতে পারে।

নিজের বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে অন্যায় বা ‘পাপ’ মনে করেন না বলে জানান তিনি। বরং তার দাবি, এসব কাজের মাধ্যমে তিনি এক ধরনের ‘সমাজসেবা’ করছেন।

পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তাও দিয়েছেন পুনম। তার দাবি, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা করেন, তাদের অনেকেই আবার গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।

পুনমের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিতর্কের কেন্দ্রে এসেছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

নতুন মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970