‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম
ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার ৪৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
ছড়িয়ে পড়া ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। তার দাবি, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
ভারতের জনপ্রিয় কৌতুকনির্ভর রিয়েলিটি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি।
দেশে ফেরার পর মঞ্চনাটক ও বিভিন্ন ছোট চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। তবে শুরুর দিকে তেমন পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এই অভিনেতা।
পরে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি পাভেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন নিয়ে আসে। এতে ‘জাকির হোসেন নেইমার’ ও ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এ ছাড়া কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল। এসব কাজেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।