বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

দেশে নারীদের নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একই সঙ্গে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে হয় না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তানজিন তিশা।

তিনি বলেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন অনেক সমস্যার মুখোমুখি হন, যেগুলো তাদের প্রাপ্য নয়।

তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করে দর্শকদের জনপ্রিয়তা পাওয়া তানজিন তিশা এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970