কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট বাজেয়াপ্ত করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, লাল ও সোনালী রঙের রোবটটি ওই কিশোরীর নিতম্ব টেনে ধরে এবং তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। এতে কিশোরীটি চিৎকার করে সেখান থেকে সরে যায়।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ধারণা, রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন এবং এ নিয়ে মন্তব্য করছিলেন।

ফেসবুকে দেওয়া পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি চার ফুট বা ১২০ সেন্টিমিটার উচ্চতার রোবটটি পেছন থেকে হেঁটে এসে কিশোরী ও তার বন্ধুদের কাছে পৌঁছায়।

পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জরুরি সেবা বিভাগকে বিষয়টি জানানোর পরপরই ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে অভিযুক্ত দুই তরুণকে খুঁজে পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি গাড়ির পেছনে রোবটটি লুকিয়ে রাখা হয়েছিল। ওই গাড়ি থেকেই রোবটটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটির মুখে কালো গোঁফ আঁকা দেখা যায়। এ ছাড়া এর গায়ে সোনালী চেইন ও সাদা গেঞ্জি ছিল।

রোবটটি ছাড়াও সন্দেহভাজন দুই তরুণের দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে দেওয়া পরবর্তী এক পোস্টে পুলিশ সতর্ক করে জানায়, মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য সীমা ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এসব মন্তব্য ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970