বিরোধী জোটের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে ঐক্য জোরদার করতে নিজের বাসভবনে চা-চক্রের আয়োজন করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতা, বিরোধী সংসদ সদস্য, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী জানান, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

চা-চক্র শেষে আমন্ত্রিত নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। এ আয়োজনের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব রয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলোর নেতারা। এ দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে তাঁরা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তি হিসেবে উল্লেখ করছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কার্যক্রম চলাকালে নির্বাচন কমিশনের বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে দুই নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়নি। এসব সিদ্ধান্তের কয়েকটি নিয়ে ওই দুই নির্বাচন কমিশনার বারবার আপত্তি জানিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970