ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: বাঘের গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কোনো অগ্রগতি হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে। এসব শর্ত মধ্যস্থতাকারীদের কাছে বারবার এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
ইরানের পার্লামেন্টের স্পিকার জোর দিয়ে বলেন, চাপ প্রয়োগ কিংবা প্রলোভন দেখিয়ে ইরানকে প্রভাবিত করা যাবে না। আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে দেশটির দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে।
সূত্র: মেহের