পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তার দেওয়া পদত্যাগপত্র ইতোমধ্যে গৃহীত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার বেগমপাড়ায় তার স্ত্রীর নামে একটি বিলাসবহুল বাড়ি থাকার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে আব্দুস সালামকে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় চাকরিজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ কর্মজীবনে বেতন ও ভাতা বাবদ তিনি প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা গেছে। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে বলে প্রশ্ন উঠেছে।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেলে গণমাধ্যমকে জানান, ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970