রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে এ ঘটনায় আর কেউ আহত হননি।

বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরপাড়া এলাকার নবাবের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ শাহআলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970