দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

দুই উপমহাপরিদর্শকসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে একজন উপমহাপরিদর্শককে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আরেকজনকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। একই সঙ্গে এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে দেওয়া আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এস এম রফিকুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে অপরাধ তদন্ত বিভাগে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, মো. আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীন ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970