প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ (৩ সেপ্টেম্বর)। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

২০০৭ সালে সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ৭ মার্চ ভোররাতে তার বাসা থেকে আটক করা হয়। এরপর টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয় তাকে।

কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। নির্যাতনে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সব মামলায় জামিন পাওয়ার পর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন।

উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970