সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি ও অঙ্গসংগঠনের সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন জসিম অভিযোগ করেন, দলের অভ্যন্তরে একটি সিন্ডিকেট নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কমিটি গঠন করছে। এতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এমন পরিস্থিতির প্রতিবাদে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জসিম জানান, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে সদর উপজেলা ছাত্রদল এবং ফেনী জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

তবে বিএনপির দলীয় পদ ও সদস্যপদ ছেড়ে দিলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করবেন বলে জানান তিনি।

জসিম আরও অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিনা কারণে বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি একটি গোষ্ঠী ফেনীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফেনী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জাকির হোসেন জসিম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970