নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

বক্তব্যে ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দীর্ঘদিন ধরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন জেলার মানুষ।

তিনি বলেন, নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও ২-৩টি জেলা করা সম্ভব। একই সঙ্গে নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর স্থাপন করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও নোয়াখালীর মানুষের বড় উপস্থিতি রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় সব জায়গাতেই নোয়াখালীর মানুষ রয়েছেন। এমনকি বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর মানুষ বসবাস করছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, ‘আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।’

এরপর ব্যারিস্টার কায়সার কামাল ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970