জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শামা ওবায়েদ।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে।

আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। এরই মধ্যে ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা চলছে। তবে এসব পরিবর্তন বাস্তবায়নে আরও সময় লাগবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও সরকার কাজ করছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে আলাদা একটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান করা কঠিন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970