যে কারণে গ্রেফতার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

রোববার রাতে রাজধানীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরাকে গ্রেফতার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970