মাত্র ১৩ মাসে কোরআনের হাফেজ হলেন সিলেটের ১০ বছরের নাঈম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার ১০ বছর বয়সী কিশোর মুহাম্মদ নাঈম আহমদ মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। নাঈমের অর্জনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসার শিক্ষকের কাছে পবিত্র কোরআনের শেষ সবক শোনায় নাঈম। এর মধ্য দিয়ে তার হেফজ সম্পন্ন হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার হেফজ সম্পন্ন হওয়ার ঘোষণা দেয়।

নাঈম যমুনা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান নুরুল ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী। সিলেটের কানাইঘাট উপজেলার চতুল সরুফৌদ গ্রামের বাসিন্দা সে।

প্রয়াত শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট নাঈম। পিতৃহীন এই কিশোর নানা প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায়, দৃঢ় মনোবল এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হেফজ সম্পন্ন করেছে।

জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগে পড়াশোনার সময় মাত্র ১৩ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ করে নাঈম। অল্প বয়সে এত কম সময়ে তার এই সাফল্যে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970