নভেম্বরের শুরুতে মিলবে টানা ৩ দিনের ছুটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বন্ধ থাকতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের জন্য। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে একই সময়ে মাদরাসার শিক্ষার্থীদের ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।