বাহরাইনের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের সাক্ষাৎ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

গত ৩১ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোববার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশ নিতে গত ২৯ অক্টোবর বাহরাইন সফরে যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান তিনি।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের বাহরাইন সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970