ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের বাংলাদেশ পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরকালে তিনি দেশটির রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি পরিদর্শন করবেন।