ফোনে মায়ের সঙ্গে কথা বলায় স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন করলেন স্বামী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত

যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী তিথীর (৩০) বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিথীকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত তিথী ও তার স্বামী বিল্লাল ওই ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লালের বাড়ি নড়াইল জেলার মিরাপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত পাঞ্জমিনা।

জানা গেছে, ঘটনার রাতে তিথী তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ বিষয় নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তার বাম হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর আহত হন তিথী।

পরে অভিযুক্ত স্বামী নিজেই রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তিথীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে স্বামী বিল্লাল ও তার মা আহত তিথীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970