ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। তার বয়স হয়েছিল ৪৫ বছর। শনিবার ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহত নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি। তিনি হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970