প্রাণীর সঙ্গে বিকৃত যৌনতার ছবি ও ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

ছবি: সংগৃহীত

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের একটি ওয়েবসাইটেও তার ছবি, গ্রেপ্তার ও অভিযোগসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

জানা গেছে, বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970