সাংবাদিক, পুলিশ ও প্রশাসনকে পেটানোর হুমকি, ছাত্রদল কর্মী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগে মো. আজমাইন হোসেন লাঞ্জু নামের এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। তার বয়স ২২ বছর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আজমাইন হোসেন উপজেলার পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে আজমাইন হোসেনকে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দিতে শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের কর্মী হয়ে কয়েকজন সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যকে মারধর করতে না পারলে ছাত্রদল করার সার্থকতা কী। এ সময় তিনি জুয়েল ভাইয়ের নির্দেশ পেলে নির্দিষ্ট পর্যায়ের সাংবাদিকদের মারধর করার কথাও বলেন। পরে সংসদ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

জানা গেছে, মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে অডিওটি পাঠানোর পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আজমাইন হোসেনকে আটক করে। তবে কী কারণে তিনি সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970