চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদাবাজদের তথ্য ও ভিডিও সরবরাহকারীদের জন্য আইফোন, মোটরসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে নবীন ফ্যাশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়েছে, দেশের যেকোনো স্থানে সংঘটিত চাঁদাবাজির ঘটনা ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়সহ নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার হিসেবে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবি দেওয়া হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, মোট ৫ হাজার চাঁদাবাজ শনাক্ত করার লক্ষ্যে ৫ হাজার পাঞ্জাবি উপহার দেওয়া হবে। প্রতিটি পাঞ্জাবির মূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা।

এছাড়া সেরা ও নির্ভুল তথ্যদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে আইফোন সতেরো প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা, তৃতীয় পুরস্কার ১২৫ সিসির মোটরসাইকেল। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে ৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চির স্মার্ট টেলিভিশন।

উদ্যোক্তারা দাবি করেছেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। একই সঙ্গে সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970