ওসমান হাদি বলে গেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান। একই সঙ্গে এসব ব্যক্তিকে জনগণ যেন ক্ষমা না করে, সে কথাও ওসমান হাদি বলে গেছেন বলে দাবি করেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ফারুক হাসান।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিশু শাখা জাতীয় নাগরিক পার্টির গালিগালাজবিষয়ক সম্পাদক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে তাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদি বলে গেছেন, ‘এরা হলো জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার। আর এই গাদ্দারদের জনগণ যাতে ক্ষমা না করে।’

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন ফারুক হাসান।

তিনি লেখেন, একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা সরকারের গ্রেডভুক্ত কোনো আমলা নন। বিষয়টি বোঝা বা জানার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই; এটি সাধারণ জ্ঞানের বিষয়।

ফারুক হাসান আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া এবং একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরও যদি এ ধরনের সাধারণ জ্ঞান না থাকে, তাহলে প্রশ্ন ওঠে, সারজিস আলম আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কি না।

তার দাবি, অতীতে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমও একই পথ অনুসরণ করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ফারুক হাসান লেখেন, সারজিস আলমের ভর্তির পরীক্ষার সময়কার কাগজপত্র পুনরায় যাচাই করে দেখা উচিত। একই সঙ্গে সারজিস আলমকে আপাতত রাজনীতি থেকে সরে এসে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970