দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল সিদ্দিক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩০ পিএম
ফেসবুকে শুক্রবার দুপুরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়, মসজিদের দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন আলোচিত ব্যক্তি ভাইরাল সিদ্দিক।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিককে ঘিরে তল্লাশি চালাচ্ছেন। একপর্যায়ে তার মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে একটি দানবাক্স উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাক্সটির গায়ে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা দেখা যায়।
এ সময় সিদ্দিককে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাইতে এবং ভিডিও ধারণ না করার অনুরোধ করতে দেখা যায়। তবে ক্ষুব্ধ জনতা ব্যাগের ভেতরে থাকা টাকাও ভিডিওতে দেখান।
ভিডিওর শেষের দিকে উপস্থিত কয়েকজনকে সিদ্দিককে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। এর মধ্যে তার ব্যক্তিগত জীবন ও আয়-রোজগার নিয়েও কথা বলেন কেউ কেউ।
উল্লেখ্য, বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন ভাইরাল সিদ্দিক। এর আগেও একাধিক ঘটনায় তিনি সমালোচনা ও মারধরের শিকার হয়েছেন।