নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে ও বাসায় আসতে চান বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

শনিবার (১৫ আগস্ট) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান মেঘনা আলম।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইনবক্স দেখার অনুরোধ জানিয়ে একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইঙ্গিত করে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে, আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? মুখে তার কুলুপ এঁটে গেল।’

নাহিদ ইসলামের উদ্দেশে দেওয়া আগের পোস্টে মেঘনা আলম আরও বলেন, ‘নাহিদ ইসলাম, অনুগ্রহ করে ইনবক্স চেক করুন। অনুগ্রহ করে নিশ্চিত করুন, যদি এনসিপির সদস্যরা নারীদের প্রতি অনলাইন হয়রানিতে সক্রিয়ভাবে জড়িত হয়ে থাকেন।’

অনলাইনে হয়রানির অভিযোগের বিষয়ে এনসিপির অবস্থান জানতে চেয়েই নাহিদ ইসলামের প্রতি তিনি ওই আহ্বান জানান বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970