ঐতিহাসিক গোলেও রক্ষা হয়নি, হাইতিকে হারিয়ে কআউটে মরক্কো

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দীর্ঘ ৫২ বছরের গোলখরা কাটিয়ে ইতিহাস গড়লেও সেই আনন্দ ধরে রাখতে পারেনি হাইতি। গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে মরক্কো। তবে গোল ব্যবধানের কারণে গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারেনি তারা। শীর্ষে থেকে পরের পর্বে উঠেছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই চমক দেখায় হাইতি। ম্যাচের ১০ মিনিটে জ্যাঁ-কেভিন ডুভেরনের বাড়ানো বল থেকে নেওয়া শট প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় দলটি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপের আসরে এটি ছিল হাইতির প্রথম গোল।

ম্যাচের ৩৯ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। তবে চার মিনিট পর দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে আবারও হাইতিকে এগিয়ে দেন উইলসন ইসিডোর।

প্রথমার্ধের শেষ দিকে আবারও সমতা ফেরায় মরক্কো। আশরাফ হাকিমির বাড়ানো বল থেকে চলতি আসরে নিজের টানা তৃতীয় গোল করেন ইসমাইল সাইবারি। ফলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর পুরোপুরি ছন্দে ফিরে আসে মরক্কো। ম্যাচের ৭০ মিনিটে কর্নার থেকে আসা বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে সেটি জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন সুফিয়ান রাহিমি। এরপর ম্যাচের শেষ দিকে রাহিমির পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৪-২ করেন গেসিম ইয়াসিন।

এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস কিংবা জাপান।

অন্যদিকে, পয়েন্টের খাতা শূন্য থাকলেও ৫২ বছর পর বিশ্বকাপে গোল করে স্মরণীয় একটি অধ্যায় যোগ করেছে হাইতি। নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে দলটির লড়াকু পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970