আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুষ্টিয়া সদর আসনের জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করতে শোনা যায় তাকে।

ভাইরাল ভিডিওতে নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই প্রধানমন্ত্রী। উন্নয়নকাজের বাজেট সরকার দেবে এবং সেই অর্থ তার হাত দিয়েই ব্যয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, সেটা আমির হামজার হাতে দেবে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, উন্নয়নকাজের কৃতিত্ব নিয়ে কেউ নাচানাচি করলেও সেই অর্থ তার নিজের নয়। উন্নয়নকাজের জন্য সরকারি অর্থই ব্যয় করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে সংসদ সদস্য আমির হামজার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের টানাপোড়েন চলছে।

এই বিরোধের পরিপ্রেক্ষিতেই সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970