আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৯ হাজার টাকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক দিনের ব্যবধানে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মূল্য। নতুন এই দাম আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। এতে করে সোনার দাম আবারও দুই লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে অভ্যন্তরীণ বাজারেও সোনার দামে এই সমন্বয় আনা হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন দামে—

- ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

- ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা

- ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা

- সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, ঘোষিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন, কাজের মান এবং নির্মাণপদ্ধতির ভেদে মজুরি কিছুটা পার্থক্য হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামে ধারাবাহিক উর্ধ্বগতি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। ফলে দেশের ক্রেতাদের এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি দামে সোনা কিনতে হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে সোনার বাজারে অস্থিরতা বেড়েছে, এবং ভবিষ্যতেও দামের এই ধারা অব্যাহত থাকতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970