সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত

এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ কর্মসূচির আওতায় দেশের সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। তিনি জানান, ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন মূল্য নির্ধারণ করে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

তবে কমিশনের নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970